সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান; দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,  মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সৈয়দ আতর আলী রোডে বেবী প্লাজায় অভিযান পরিচালিত হয়।
আজ সোমবার (২৪ মার্চ) বেলা ১২.০০টা থেকে ২.৩০ পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন কাপড় ও গার্মেন্টস পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় মেসার্স অন্তরা পয়েন্ট নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন দেশি পণ্য বিদেশি বলে বিক্রয়, পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অন্যান্য অপরাধে অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স নিউ ফ্যাশানকে বাংলাদেশি পণ্য ইন্ডিয়ান বলে বিক্রয়, ইন্ডিয়ান ট্যাগ লাগানো ও অতিরিক্ত প্রাইস ট্যাগ লাগানোসহ অন্যান্য অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকেও ৪৫ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে ও ক্রেতা ভোক্তাদের সাথে খারাপ ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং মার্কেট কমিটির মাধ্যমে  সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র প্রতিনিধি মো: নাসিম, মো: হুসাইন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর