মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাগুরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে মাগুরা শহরের ভিটা সাইর গ্রামে অবস্থিত ফাতেমা কমিউনিটি সেন্টারে  এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আনোয়ার পারভেজ ও যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর, আমিনুর রহমান পিকুল, যুগ্ম-আহবায়ক জেলা বিএনপি, মাগুরা জেলা যুবদলের সভাপতি অশিকুর রহমান কল্লোল, শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, মাগুরা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক স্মৃতি সহ বিএনপির রাজনৈক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে নেতাকর্মীরা বলেন, মাগুরায় কিছু দিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই শিশুর সাথে যারা এ ধরনের পাশবিক নির্যাতন করেছে তাদের সর্বচ্চ শাস্তি প্রদান করতে হবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।

 সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় ।
এ সময় দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা আকরাম আরজু। এর আগে মাগুরা সদর হাসপাতালে রোগীদের মাঝে ও

 ভায়না মোড়ে রিক্সা চালক, অটোচালক ও পথচারীদের মাঝেও ছাত্রদল নেতাকর্মীরা ইফতার বিতরণ করেন।মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর