সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় : তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধঃ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।

তিনি বলেন, ‘তথ্য অধিকার, মানবাধিকার, গণতন্ত্র আর সুশাসন যাই বলি না কেন ; গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া প্রতিষ্ঠা করা অসম্ভব।

শনিবার (১৫ মার্চ)রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পরবর্তী “গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কাউসার আহাম্মদ আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এ লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশন বি়ভিন্ন অংশীজনদের সাথে কথা বলে সুচিন্তিত পরামর্শ ও সুপারিশ তৈরি করছে। যৌক্তিক সুপারিশের আলোকে সরকার অচিরেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে।

আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খেকে  বক্তৃতা করেন আশুগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান ভূইয়া, ড্যাবের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম নেতা ডাক্তার ইকবাল হোসেন এবং আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি ,বিশিষ্ট ব্যসায়ী তৌহিদুল আলম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ইফতার মাহফিল ও সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর