সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৭ মার্চ ) বিকালে ঢালাই ব্রীজ সংলগ্ন তুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল হক বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, অধ্যাপক এম.এ আউয়াল, মোরেলগঞ্জ পৌর বিএনপির নেতা সাইফুল আমিন কিসলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহসান ফকির, যুগ্ম আহ্বায়ক সামাদ হোসেন ফকির, কৃষকদলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিকসহ আরও অনেকে।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডা. এস.এম মারুফ হোসাইন, যিনি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও পল্লী চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. মোঃ রমিজ উদ্দিন শেখ।দোয়া ও ইফতার মাহফিলে অতিথিরা দেশের সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর