সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পঠিত

যশোর প্রতিনিধি :

যশোর শহরের রেলরোড মুজিব সড়কে সাদি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ মার্চ) রাত ১২ টার দিকে মুজিব সড়কে পঙ্গু হাসপাতালের পাশে তার নিজ বাড়ির সামনে খুনের ঘটনাটি ঘটে। নিহত সাদি রেলরোড এলাকার শওকত আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদিসহ কয়েকজন সাদিকে লক্ষ্য করে ৭/৮ রাউন্ড গুলি করে। এসময় দুটি গুলি তার শরীরে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, সাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সে ওঠানোর পর তিনি মারা যান৷

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে সাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে জরুরি বিভাগে দায়িত্বরত সেবক (নার্স) বাবুল গুপ্ত জানিয়েছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, রেলরোডে সাদি নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

রিপোর্ট : রাইসুল ইসলাম অপু,
যশোর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর