সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় আছিয়া স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে হাজারো মানুষের উপস্থিতি  

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

পাশবিক নির্যাতনে নিহত চাঞ্চল্যকর শিশু আছিয়ার স্মরণে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশাল দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শোকার্ত মাগুরা বাসীর ব্যানারে মাগুরা সরকারি শহীদ সোহওয়ার্দী কলেজ মাঠে শিশু আছিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ হাজার মানুষ দোয়া ও ইফতারে শরিক হয়।
শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং আছিয়ার মা আয়েশা খাতুন।
বক্তারা দ্রুত বিচারের মাধ্যমে আছিয়ার ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ জেলা উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মাগুরার কৃতি সন্তান রবিউল ইসলাম নয়ন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর