মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে দরিদ্র কৃষকের মুখে হাসি ফুটালো ইয়ামাহা রাইডার্স ক্লাব

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

যশোর প্রতিনিধি:

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে “কৃষকের মুখে হাসি তাদের পাশে আমরা আছি” এই শ্লোগানে আধুনিক ও উন্নত মানের ইয়ানমার হারভেস্টার মেশিন দিয়ে দরিদ্র কৃষকের জমির গম কেটে ঘরে তুলে দিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর।

এসিআই মটরস এর উন্নত প্রযুক্তির ইয়ানমার হারভেস্টার দ্বারা যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মধুপুর গ্রামের কৃষক ওসমান হোসেনের ১ বিঘার অধিক জমির পাকা গম কেটে দিয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। কোন প্রকার শ্রমিক খরচ ছাড়াই গম কেটে ঘরে তুলতে পেরে ওই কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষক ওসমান হোসেন জানান, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি। অন্যদিকে ঝড় বৃষ্টির শঙ্কায় জমির পাকা গম ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা এ খবর শুনে আমার ১ বিঘার অধিক জমিতে থাকা গমগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, অর্থনৈতিক সমস্যার কারণে যেসব কৃষক পাকা গম ঘরে তুলতে পারছেন না, ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে তাদের গম কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এতে কৃষকের যেমন উপকার হচ্ছে তেমনি আমরাও কৃষকের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে।

তিনি আরো বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকব।
তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং আরএসএম (সাউথ জোন) তানভীর সজীব ও টেরিটরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন এবং এসআর অরিয়ন মটরসের ডিলার আবিদ রিফাতসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

রিপোর্ট : রাইসুল ইসলাম অপু,যশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর