সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ধর্ষকের ফাঁসির দাবীতে থানা ঘেরাও, সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২২ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

মাগুরায় তৃতীয় শ্রেণির শিশু কন্যা ধর্ষনের অভিযোগে শুক্রবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে সচেতন মাগুরাবাসী।

দুপুরের জুমার নামাজ শেষে শহরের পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী চরপাড়া গ্রাম থেকে শত শত যুবক ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড় অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন নিজনান্দুয়ালী চরপাড়া গ্রামের মুফতি রাশেদুল ইসলামসহ অন্যরা। সমাবেশে বক্তারা অবিলম্বে শিশু ধর্ষককারী হিটু ও তার ছেলে সবীজের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবী জানান তারা। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে এবং পরে মাগুরা সদর থানা ঘেরাও করে। এছাড়াও এ ঘটনায় মিছিল সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী  সংগঠন।


মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মিরাজুল ইসলাম দুপুরে সদর থানা চত্বরে সাংবাদিকদের জানান, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হিটু শেখ (৫০) ও তার ছেলে সজীব শেখ (১৮) কে পুলিশ আটক হয়েছে । ভিকটিক ঢাকায় থাকার কারণে এখনো মামলা হয়নি। ধর্ষিত শিশুটি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে । আমরা ভিকটিমের পরিবারের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করছি । এ ঘটনায় এখনো তদন্ত চলছে ।

উল্লেখ্য,মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মাঠপাড়া এলাকার দিনমজুর সজীবের স্ত্রীর তৃতীয় শ্রেণিতে পড়া ছোট বোন রমজানের ছুটিতে দুলাভাই বাড়িতে বেড়াতে আসে ৫ দিন আগে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে চলে গেলে ঘরে একা পেয়ে ৮ বছরের শিশু কন্যাটিকে ধর্ষন করে বোনের শ্বশুর হিটু শেখ। এ সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকালে তার অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে শিশুটির অবস্থার কোন উন্নতি না হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর