সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

 

মহম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
মহম্মদপ

মহম্মদপুর মাগুরা প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও নগদ অর্থসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছেন। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদুল ইসলাম (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র-গুলি, নগদ অর্থসহ বেশকিছু সরমঞ্জাম উদ্ধার এবং রাশেদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাশেদ কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্যার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ ঠাকুর দাস মন্ডল।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, উপজেলার কালিশংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের সময় জানা যায়- রাশেদুজ্জামানের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র গুলি রয়েছে। এর সত্যতা যাচাই করার জন্য যৌথ বাহিনী উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় রাশেদুজ্জামানের ঘরের মধ্য থেকে একটি দেশীয় তৈরি রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি চাকু, নগদ ২৪ হাজার ৫শ টাকা এবং একটি হোন্ডা উদ্ধার করা হয়। রাশেদকে তৎক্ষণাত গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে। মামলা হলে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর