সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে বুধবার (৫ মার্চ) বিকেলে স্থানীয় দরি মাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীরও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ড, অধ্যাপক আলমগীর বিশ্বাস।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
প্রধান অতিথির ড.আলমগীর বিশ্বাস তাঁর বক্তব্যে এক পর্যায়ে জানান- আগামী সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনের জন্য জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও ২ নং আসনের জন্য বর্তমান জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকেরকে মনোনীত করা হয়েছে।
ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় একশত সাংবাদিক উপস্থিত ছিলেন।

তাং ০৫/০৩/২০২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর