সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহণ সেবা দিচ্ছে আদ্-দ্বীন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

যশোর প্রতিনিধি:

খুলনা বিভাগের ১০ জেলায় সংকটাপন্ন রোগীদের জরুরি চিকিৎসা সেবা আরও দ্রুত ও কার্যকর করতে আদ্-দ্বীন ফাউন্ডেশন বিনামূল্যে হেলিকপ্টার (এয়ার অ্যাম্বুলেন্স) রোগী পরিবহন সেবা চালু করেছে। জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে আদ্-দ্বীন ফাউন্ডেশন এই সেবা চালু করেছে,যা মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১ মার্চ) যশোর শহরতলীর পুলেরহাট আদ-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিষেবার উদ্বোধন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। আদ্-দ্বীন খুলনা বিভাগের মানুষের জন্য বিনামূল্যে যে সেবা চালু করেছে, তা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একইসঙ্গে বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুস সবুর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আব্দুল মজিদ, কাস্টম হাউস ঢাকার কমিশনার জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা ও যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালট্যান্ট মোসলেহ উদ্দিন ফরিদ।

আদ্ দ্বীন সংশ্লিষ্টরা জানিয়েছে, সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে দেশে আটটি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে আদ্ দ্বীন ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে তাদের যুগান্তকারী সংযোজন হেলিকপ্টারযোগে বিনা মূল্যে রোগী পরিবহন সেবা। যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার বয়রায় অবস্থিত আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে আদ্ দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আটটি হাসপাতালে জরুরি রোগী স্থানান্তরের সেবা পাওয়া যাবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর