সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ঈদকে সামনে রেখে যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ মোতায়েন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর :

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৯টি থানায় অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যশোর পুলিশ বিভাগ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দুইটার দিকে যশোর জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এক প্রেসব্রিফিংয়ে এমন তথ্য দেন বর্তমান যশোরর ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।

প্রেসব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানান, জেলার ৯টি থানায় ২৫টি পেট্রোল,৬০টি মোবাইল, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এছাড়াও কোতোয়ালী থানা এলাকায় ২৮টি মোবাইল, ৪টি পিকেট টিস ও ৭টি ফুল পেট্রোল টিম কাজ করবে। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেলে মোবাইল টিম টহল দেবে। পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম,রেডি টু মুভ ও কুইক রেসপন্স টিম সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। এছাড়াও ছিনতাই চক্র ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় রিক্সা মালিক সমিতির সহযোগিতা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।পুলিশ সদস্যরা তাদের বেতন হালাল করে নিবে জনগণের সেবায় নিয়োজিত থেকে।

তিনি আরও বলেন, রমজানে ছিনতাই ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর থাকবে। প্রতিটি ব্যাংকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের সময় পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র এএসপি (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া, যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর