সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আখাঊড়ায় ম্যাজিস্ট্রেট দেখেই লেবুর দাম কমলো অর্ধেক

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

আলী হোসেন , আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)থেকে ফিরে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)থেকে ফিরে: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দরদাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই কম দামে লেবু বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

রোববার (২ মার্চ) দুপুরের দিকে আখাউড়া পৌরসভার সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এ সময় মূল্য তালিকা না থাকার ও অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রির কারণে ৬ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এ সময় আখাউড়া থানার বিশেষ একটি পুলিশের দল উপস্থিতি থেকে ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।বাজারে আসা ফুরকান নামের এক ক্রেতা বলেন, ইউএনও স্যারকে দেখা মাত্রই ১০০ টাকার লেবুর দাম অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা কিন্তু যখন স্যার চলে গেলেন তখন আবার আগের দামেই বিক্রি শুরু করে তারা। পুরো রমজান যেন এভাবে বাজার মনিটরিং হয় সেই দাবি রাখছি।সবজি ব্যবসায়ী মো. জিলন বলেন, আড়ৎ থেকে অতিরিক্ত দামে লেবু কিনতে হচ্ছে আমরা অল্প টাকা লাভে লেবু বিক্রি করছি। লেবু ছাড়া বাকি সব সবজির দাম সহনশীল বলে দাবি করেন ওই ব্যবসায়ী।উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরো জানান, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর