সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যুব মহিলা লীগ নেত্রী সেতু পুলিশের হাতে গ্রেফতার হলেন যেভাবে 

  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

গ্রেফতার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু। শনিবার (১ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দলীয় নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দেশব্যাপী ভাইরাল হন তিনি।

উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি।শুক্রবার (১ মার্চ) রাতে রাজধানীর ধানমন্ডিতে আবহানী খেলার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, আবহানী মাঠের পাশে সড়কে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালানো হয়। তখন উম্মে হানি সেতুকে পেয়ে তাকেও তল্লাশি করা হয়। এসময় তার মোবাইল থেকে কিছু তথ্য পাওয়া যায়। তখন জানা যায়, তিনি যুব মহিলা লীগের নেত্রী।

ওসি আরও বলেন, তবে তিনি জিজ্ঞাসাবাদে জানান যে, তিনি এখন আর রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার সংসার চলে না। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি, তিনি অনৈতিক কাজের সঙ্গে জড়িত। পরে তাকে আমরা আটক করে থানায় নিয়ে আসি। তাকে শুক্রবার আদালতে পাঠানো হলে জামিন পান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান।

তিনি আরো জানান,উম্মে হানি সেতুর বিরুদ্ধে একাধিক মামলা আছে। তিনি যেন বিদেশ না যেতে পারেন এই ব্যবস্থাও নেওয়া আছে। পরে তাকে আবার গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর