শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় ৩৪টি আবাসিক এতিম খানায় ৫৮ পেকেট সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে৷ আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সকাল সাড় ৮টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এতিমখানা মাদ্রাসার শিক্ষকদের হাতে এই খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারন সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷
এতিম ও দুস্ত রোজাদার শিক্ষার্থীদের ইফতার আয়োজনের জন্য সৌদি আরব এর পক্ষ থেকে বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিনে এই খেজুর উপহার হিসাবে দেওয়া হয়।