সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে সেফটি পিন গায়ে গেঁথে খালেদা জিয়াসহ ৬ নেতার ছবি লাগিয়েছেন যুবক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত

জহির সিকদার ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজিত বিএনপির সমাবেশে শরীরে সেফটি পিন গেঁথে বিএনপি নেতাদের ছবি লাগিয়ে চলমান সমাবেশে এসেছেন দেলোয়ার হোসেন নামে এক যুবক। সমাবেশে দেলোয়ারকে ঘিরে মানুষের ব্যস্ততা। কেউ ছবি তুলছেন আবার কেউ তার সঙ্গে কথা বলছেন।

তাকে ঘিরে উপস্থিত মানুষজন তার সাথে কথা বলা আর ছবি তোলায় যেন নিজেও বেশ আনন্দ পাচ্ছিলেন দেলোয়ার নামে ওই যুবক।উপস্তিত জনতা বলছেন বিএনপির অন্ধভক্ত তিনি। সমাবেশে এসেছেন নিজের গায়ের চামড়ায় সেফটি পিন দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি লাগিয়ে।

এমন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেলোয়ার বলেন, ‘আওয়ামী লীগ আমাদের ভোটা অধিকার কেড়ে নিয়েছে ও অনেক নির্যাতন ও অনেক কষ্ট দিয়েছে। যে কষ্ট দিছে এই কষ্ট অনুযায়ী শরীরের সামান্য সেফটি পিনের এ ব্যথা কিছুই না।’

সোমবার (২৪ফেব্রুয়ারি৩০২৫)ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দেখা মিলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা দেলোয়ারের। সমাবেশ শুরুর দিকে পৌর মুক্তমঞ্চে সমাবেশস্থলে দেখা যায় তাকে।

দেলোয়ার আরো জানান, সকালে শরীরে ৬ টি সেফটি পিন গেঁথে দলীয় নেত্রী খালেদা জিয়াসহ ছয়জনের ছবি লাগিয়েছেন। থাকবেন সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত।

ওই যুবকের সাথে ছবি তুলতে যাওয়া একজন জানান,সেফটি পিন দিয়ে নেতা কর্মীদের ছবি লাগানো দেলোয়ারের দৃশ্য দেখে প্রথমে আমার মতো অনেকে কষ্ট পেয়েছে। তবে তার কথা শুনে মনে হলো- এরাই আসলে বিএনপির প্রকৃত কর্মী ও অন্ধভক্ত।

৩১ দফা বাস্তবায়নে আয়োজিত বিএনপির এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সদস্য সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর