সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যের বিষয়য়ে মাগুরার শালিখায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি  র‍্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়৷ এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি মনীষা কর্মকার,উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়র শোয়েব মোহাম্মদ,ইউডিএফ কর্মকর্তা মোঃ ইবাদ আলী,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার,উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মোঃ নায়েব আলী বিশ্বাস,ইউপি সচিব মোঃ আব্দুর রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,বৈষম্য বিরোধী ছাত্রজনতার পক্ষে আমিরুল ইসলাম আবির,উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হাফেজ মাওলানা  ওসমান গণী সাঈফী, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াজ প্রমূখ৷  সভায় স্থানীয় সরকারের বিভিন্ন কর্যক্রম নিয়ে আলোচনা হয়৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর