সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দিনব্যাপী ৪৯ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গনি।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন।

খেলায় ৩০ টি ইভেন্টে দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়া শিক্ষার্থীরা ডিসপ্লে উপস্থাপন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর