সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

 

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন শ্রীপুর উপজেলার আয়োজনে লর্ড ও লেডী বেডেন পাওয়েল এর যৌথ জন্মদিন উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুন এর সভাপতিত্বে বিশ্ব চিন্তা দিবসের বাণী উপস্থাপন করেন রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি মুক্তি রাণী দত্ত।

 

এ সময় বক্তব্য রাখেন জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথিন্দ্রনাথ বিশ্বাস, খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি শিলা মল্লিক, স্থানীয় কমিটির সদস্য অসিমা রাণী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর