মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জয়নাল আবেদীন  গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উত্তর নাটাই এলাকার  একটি জুতা কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঐ ছাত্রলীগ নেতার নাম

মোহাম্মদ জয়নাল আবদীন(৪১)। সে তালশহর (পশ্চিম) ইউনিয়নের মৈশাইর গ্রামের উত্তর পাড়া হাজি বাড়ির ইউনুছ মিয়ার ছেলে।

জয়নাল আবেদীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন  ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সহ-সভাপতি,স্বৈরাচার ফেসিষ্ট সরকারের আমলে বিগত উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান ছিলেন। তাছাড়া জয়নাল আবেদীন

তালশহর ইউনিয়ন আওয়ামীলীগ সদস।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের এ নেতা ফেসিষ্ট সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন  ডেভিল হান্টের অংশ হিসেবে শুক্রবার রাত ০১ টায় আশুগঞ্জ থানার  অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেনের দিকনির্দেশনায় আশুগঞ্জ থানার উপ-পুলিশ-পরিদর্শক মোঃ মহিউদ্দিন চৌধুরী নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ  একটি আভিযানিক দল ব্রাহ্মণ্বাড়িয়া সদর থানাধীন উত্তর নাটাইয়ের একটি জুতা কারখানায় অভিযান চালায় এবং সেখান থেকে জয়নাল আবেদীনকে গ্রেফতার করে। জয়নাল আবেদীনের বিরুদ্ধে আশুগঞ্জ আশুগঞ্জ থানায় তিনটি বিস্ফোরক মামলা রয়েছে।  এ বিষয়ে আশুগঞ্জ থানার উপ-পুলিশ-পরিদর্শক  মোঃ মহিউদ্দিন চৌধুরী  বলেন,চলমান এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামি জয়নাল আবেদীনকে  আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর