আলী হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মাদক সম্রাট টিটু মাদক মামলার আসামি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
গতকাল শুক্রবার ভোররাতে নিজ বাড়ি দুরানাল গ্রাম
থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে পাহাড়পুর ইউনিয়নের ধুরানাল গ্রামের মতিউর রহমানের ছেলে। তার ভাই আজাদ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান।
গ্রেফতারকৃত টিটু পাহাড়পুর ইউনিয়নের মাদক সম্রাট নামে খ্যাত। শুধু পাহাড়পুর ইউনিয়ন ইউনিয়ন নয়,পুরো উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সে মাদক চালানের সাথে জড়িত। তার মুল ব্যবসাই ছিল মাদক চালান। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। বিশেষ করে বিজয়নগর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এতটা দুর্দান্ত যে তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেতনা। বেশ কয়েকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হলেও আইনের ফাঁক গলে আবার ছাড়া পেয়ে যেত। ছাড়া পেয়ে নে পূর্বের মাদক ব্যবসার সাথে পুনরায় জড়িয়ে পড়ত। বিশেষ করে তার ভাই আজাদ ঐ ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার কারনে সে প্রভাব খাটিয়ে দেদারছে মাদকের ব্যবসা করে যাচ্ছিলেন। পাহাড়পুরে সে মাদকের সাম্রাজ্য গড়ে তুলে হয়েছে বিশাল সম্পদ টাকার পাহাড়ের মালিক। যে কিনা ঠিক মতো কিনবেলা খেতেই পেতনা,আজ তার রয়েছে অঢেল সম্পদ,বাড়ি সহ অন্যন্য সহায়-সম্পত্তি।
তার ভাই আজাদ চেয়ারম্যান হওয়ার সুবাদে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। এবং
বর্তমানে তার একটি ডুপ্লেস বাড়ি আছে, যার মুল্য প্রায় এক কোটি টাকা। এমন কোন অপরাধ কর্মকান্ড নাই যেটি সে তার নিজ হ্রাম রানালে করে না। তার ভয়ে মানুষের মুখ খুলে না।।তার রয়েছে মাদকের বিরাট বড় সিন্ডিকেট।
মাদক সম্রাট টিটুর গ্রেফতারে এলাকার লোকজন খুশী হলেও ভয় কাটছেনা তাদের মন থেকে।
না জানি সে আবার কবে কোর্ট থেকে জামিনে বেরিয়ে চলে আসে। বিজয়নগর থানা সুত্রে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তাকে আদালতে মাদক ও পুলিশ এসল্ট মামলায় প্রেরণ করা হয়েছে।