সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা প্রতিনিধিঃ

অমর একুশের প্রথম প্রহর থেকে মাগুরার শালিখায় বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহিদদের স্মরণ করা হয়েছে।

 

শুক্রবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিট পর) উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়।

 

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা বিএনপি ও প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

এছাড়া সকালেও বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়৷ প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন,সহকারি কমিশনার ভূমি মনীষা কর্মকার,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,জেলা বিএনপির সদস্যা ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,ছাত্রজনতার পক্ষে ফারহান ইসলাম শাকিলসহ নানা শ্রেনি পেশার মানুষ প্রমূখ৷ এরপর দিন ব্যাপি চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর