সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও খালেদা জিয়ার সুস্থতা কামনায়  বিএনপি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  উপজেলার শহীদ তানভীর ও রফিকসহ সকল শহীদদের স্মরণে এবং বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে  শুক্রবার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়ন বিএনপি ও তাদের সকল  অঙ্গ সহযোগি সংগঠনের আয়েজনে স্থানীয় গণি শাহ্ মাজার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত  আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মান্নান।
বড়িকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হোসেন সাকিলের  সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম।


উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন সোহেল ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায়   অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, ছলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী নয়ন, ছলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভুইয়া, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদল নবীনগর উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহেল, পৌর শ্রমিক দল নেতা মো. আবুল হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ। এছাড়াএ বিভিন্ন ইউনিয়ন হতে আগত হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও খালেদা জিয়ার সুস্থতা কামনায়  বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর