মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু তাইয়েদ খান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের ভরাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইয়েদ সৌদি প্রবাসী মো. সুমনের ছেলে ও স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সোবহান খানের নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মায়ের সঙ্গে খাবার খেয়ে দাদার দোকানের দিকে যায় তাইয়েদ। এ সময় দাদা সোবাহান খান দোকানে ঘুমিয়ে ছিলেন। সবার অজান্তে শিশুটি খেলতে খেলতে পাশের খালে পড়ে যায়।পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও অনেক দেরি হয়ে যায়। দীর্ঘক্ষণ পর দোকানের পাশের খালের চরে শিশুটির নিথর দেহ পাওয়া যায়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
শিশুর অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর