সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ বার পঠিত

জহির সিকদার ,ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার শশই গ্রামের লোকজন উক্ত মানববন্ধনের আয়োজন করে।

সোমবার(১৭ ফেব্রুয়ারী)  দুপুরে তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে তিতাস নদীর পাড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রায় পাঁচশত মানুষ মানববন্ধনে অংশ নেয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী একজন বৃদ্ধা জাহানারা বেগম বলেন, আমাদেন ‘জমির পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী থেকে বালু উত্তোলনের ফলে আমি খুবই উদ্বিগ্ন। আমার স্বামী অন্ধ, জমিটুকুই আমাতের সম্বল। আর এই জমি দিয়েই আমাদের জীবিকা চলে। বালু উত্তোলনের ফলে আমার এই জমিটুকু চলে  গেলে আমাদের অবস্থা কী হবে?তিনব সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট  দয়া করে আমাদের রক্ষা করুন” বলে জোর দাবী জানান।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, তিতাস নদী খননের সময় তাদের অনেকের জমি কেটে ফেলা হয়েছে। এখন আবার বালু উত্তোলনকরা  হচ্ছে।যার ফলে নদীর পাড় ভেঙে আমাদের জমি ক্ষতি হওয়ার উপক্রম হয়েছে। তারা এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং বালু উত্তোলন বন্ধে  দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর