সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় অস্ত্রসহ গ্রেফতার- ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ ,শালিখা মাগুরা সংবাদদাতাঃ

মাগুরার শালিখায় অপারেশন ” ডেভিল হান্ট ” পরিচালনা করে ১টি এক নালা বন্দুক, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী৷

আজ বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার তিলখড়ি গ্রামের কাজী ইব্রাহিম এর ছেলে বিএনপি কর্মী কাজী আল আমিন ( ৩৬)কে যৌথ বাহিনী গ্রেফতার করে। এসময় ১টি একনালা বন্দুক, ১৪টি ধারালো অস্ত্র, ৪টি ঢাল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এ অভিযানে নেতৃত্বদেন মেজর সাফিন আল সাইফ পলক,লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু,পিএসসি, অধিনায়ক, ১৪ বীর এর মাগুরা আর্মি ক্যাম্প।

গ্রেফকৃত আসামিকে আদালতে সপোর্দ করা হয়েছে।সেই সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও যৌথ বাহিনী জানিয়েছেন৷ এব্যাপারে শালিখা থানায় একটি অস্ত্র মামলা হয়েছে৷ মামলা নং ৩৷ এব্যাপারে গ্রেফতারকৃত কাজী আল আমিন এর পরিবার আজ বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করেছেন৷ সংবাদ সম্মেলনে লেখিত বক্তব্যে তার স্ত্রী শারমিন খাতুন বলেন,প্রতিপক্ষের লোকজন আল আমিনকে ফাঁসাতে আমাদের বাড়ীর ছাদে ভাঙা একটা বন্দুক সহ দেশীয় অস্ত্র রেখে যায়৷ তিনি আরও বলেন, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে তাকে ফাঁসানো হয়েছে৷ আমরা ষড়যন্ত্রের শিকার৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর