মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় চারুকারু শিল্প, বই মেলা এবং পিঠা উৎসবের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত
 মাগুরা প্রতিনিধি  :
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপি চারুকারু শিল্প, বই মেলা এবং পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় স্থানীয় নোমানী ময়দানে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকুনুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ প্রমুখ।
উদ্বোধন শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চিত্র প্রদর্শনীসহ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার। মেলায় ৫০টি স্টলে বিভিন্ন চারুকারু শিল্প, বই প্রদর্শনী ও বিভিন্ন পিঠার প্রদর্শন করা হচ্ছে। পরে জেলা অডিটরিয়ামে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও তারুণ্যের উৎসবের বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার  মো. ফিরোজ সরকার।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর