সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মিথ্যা মামলায় বেকসুর খালাস পেলেন সাংবাদিক সাগর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

অবশেষে তিন বছর আট মাস পর মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন মাই টিভির মাগুরা জেলার প্রতিনিধি, সাংবাদিক আশরাফুল আলম সাগর। ২০২১ সালের ১৬ আগস্ট মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের জাঙালিয়া গ্রামের সরকারি আশ্রায়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে বসবাসকারী কয়েকজনের কাছে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তাকে স্থানীয় বাসিন্দারা আটক করে ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। ঘটনার সময় আশরাফুল আলম সাগরকে একজন ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে চিহ্নিত করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। তবে মামলার শিকার মাইটিভির মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আশরাফুল আলম সাগর ওই সময় দৈনিক খবর নামে একটি জাতীয় পত্রিকায় মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরবর্তীতে এ ঘটনায় আশ্রায়ণের বাসিন্দা অবাইদুর রহমান বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা করেন। চাঁদাবাজির মামলা দায়ের করার পর সাগরকে মাগুরার আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠান। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়ে মিথ্যা অভিযোগ ও মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যান। তারই ফলশ্রুতিতে ১১ ই ফেব্রুয়ারি মঙ্গলবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মাসফিকুল ইসলাম এ মিথ্যা মামলা থেকে আশরাফুল আলম সাগরকে বেকসুর খালাসের আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক আশরাফুল আলম সাগর এর আইনজীবী মনজুরুল ইসলাম মজনু । এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ইফফাত আরা টুম্পা (এপিপি) উপস্থিত ছিলেন।

আইনজীবী মনজুরুল ইসলাম মজনু বলেন,সাংবাদিক আশরাফুল আলম সাগর এর বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে সাক্ষ্য প্রমাণে কোন সত্যতা পাওয়া যায়নি।তাই তাকে মামলা থেকে বেকসুর খালাস দেন আদালত ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর