সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধি :

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে যশোর টাউন হল মাঠে নিউজ পোর্টাল ‘ওয়ান নিউজ বিডি’র পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামীতে রাষ্ট্র গঠনে বিএনপি সুযোগ পেলে দেশের দরিদ্র নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদেরকে পরিবারিক কার্ড দেবেন। ওই কার্ডধারী নারী প্রতিমাসে সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যবাদি ক্রয়ের জন্য ৫ হাজার টাকার সমপরিমান পণ্য সংগ্রহ করতে পারবে।

তিনি বলেন, এদেশের বিধবা নারীদের জন্য সর্ব প্রথম কার্ড ব্যবস্থা চালু করেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এই কার্ড নিয়ে নয়-ছয় করা হয়েছে। চেয়ারম্যান-মেম্বাররা এই কার্ডকে পুজি করে লাখ লাখ টাকা নিয়েছে দরিদ্র নারীদের কাছ থেকে।

 

‘ওয়ান নিউজ বিডি’র সম্পাদক আল মামুন শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কর্মার্সের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রেজা দুলু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজ সেবক ও ইউনিটি ক্লাবের উপদেষ্ঠা এ কে শরফু দৌলা ছোটলু, ইউনিটি ক্লাবের সভাপতি এস এম নুরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাশার ।

 

অনুষ্ঠানে ৭৫জন দরিদ্র নারীদের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর