শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী আহসান৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মনীষা কর্মকার৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, জেলা বিএনপি সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান চকলেট, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ প্রমূখ৷
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।