সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সরাইলে ফসলি জমি কেটে মাটি বিক্রির রমরমা ব্যবসা!  প্রশাসন নীরব

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার পঠিত

জহির সিকদার ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোন ভাবেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ‘টপ সয়েল’মাটি বিক্রি। পরিবেশ আইন অমান্য করে গত-১৬ দিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মাটি খেকোরা। এ নিয়ে গত ২৩-জানুয়ারী একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও এই মাটি কাটার ব্যাপারে গত- ২৭ জানুয়ারী স্থানীয় প্রশাসনকে আবারও মুঠোফোনে জানানো হয়েছে। কিন্তু জানার পরও রহস্যজনক কারণে পালন করা হচ্ছে নীরবতা,দেখার যেনো কেউ নেই।

খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাতল বিলে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাকে করে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন উপজেলার ইটভাটায় পাঠানো হচ্ছে মাটি। ফলে কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য।

অভিযোগ রয়েছে, একদল অসাধু ব্যবসায়ী কৃষকদেরকে নানা প্রলোভন দেখিয়ে এসব মাটি কিনে পাচার করছে ইটভাটা এবং জমি ভরাটসহ বিভিন্ন স্থানে। যদিও প্রশাসন বলছে, জমির উপরিভাগের মাটি কাটা অবৈধ। যারা অবৈধভাবে মাটি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্তনা দিচ্ছেন। কিন্তু বাস্তবে কোন ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এদিকে ঢাকা সিলেট মহাসড়কে খোলা ট্রাকে মাটি বহন করে

চলাচল করলেও হাইওয়ে পুলিশকে মৌখিক ভাবে জানানো হলেও উনারা রহস্যজনক কারণে পালন করছেন নীরবতা।এই ড্রাম ট্রাক থেকে মাটি সড়কে পরে পিচ্ছিল হওয়ার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর