মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে দুই ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে বিএনপি পুর্নগঠন প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার সকালে ৫নং দারিয়াপুর ইউনিয়ন ও ৭ নং সব্দালপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত।

তারাউজিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শ্রীপুর থানা বিএনপির কর্মী ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আবদুর রশিদ, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি’র প্রকৃত সদস্যদের মধ্য থেকে ৫১ জনের তালিকা গ্রহণ করা হয়। পরবর্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর