জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর চাল বাজারের ঘাটে বৃহষ্পতিবার(৬ ফেব্রুয়ারী) দুপুরে একটি মালবাহী ট্রলার তলিয়ে গেলে ঘটনাস্থলেই রিয়াদ(৩) নামের এক শিশুর মারা যায়। আহত মা বিউটি বেগমকে নবীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহত রিয়াদের বাড়ি বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে। ঘটনার পর পরই নৌকার মাঝি আতিক মিয়া পালিয়ে যায়।
জানা যায়, প্রতিদিন নবীনগর সদর বাজারে বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের আতিক মিয়ার ইঞ্জিন চালিত নৌকাটি যাত্রীসহ মালামাল বহন করেন থাকেন। বৃহস্পতিবার দুপুরে নবীনগর সদর বাজারে নৌকাঘাট হতে কয়েকজন যাত্রী ও অতিরিক্ত মালামাল বোঝাই করে উরখুলিয়া গ্রামের উদ্দেশ্যে ইঞ্জিন চালানোর সময় নৌকাটি উল্টিয়ে পানিতে ডুবে যায়। এই সময় অন্যান্য যাত্রীরা পাড়ে উঠে গেলেও শিশু রিয়াদ ও তার মা বিউটি পাড়ে উঠতে পারেনি। স্থানীয় লোকজন ও শ্রমিকরা মা ও শিশুটিকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিয়াদকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির নানা মোঃ হেলিম মিয়া বলেন, আমার মেয়েকে নিয়ে নবীনগরে বাজার করতে আসছিলাম। বাজার শেষ করে দুপুরে নৌকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। নৌকা ঘাট থেকে ছাড়ার সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়৷ স্থানীয়রা দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আমার নাতি রিয়াদ মারা যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাফিছা বলেন,নৌকা ডুবির ঘটনায় দুই জন রোগীকে আমাদের কাছে নিয়ে আসে। একজন হচ্ছে মা, পরে এসেছেন তিন বছরের একটি বাচ্চা। মা জীবিত আছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ্য আছেন। শিশু বাচ্চাটি আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে আসেন।
উদ্ধারকারীরা অনেকেই অভিযোগ করে বলেন ফায়ার সার্ভিসের লোকজন সঠিক সময় না আসার উদ্ধার কাজ দেরি হয়।
ফায়ার ব্যাটার আব্দুল জব্বর বলেন, অভিযোগটি সত্য নয় ৯৯৯ একজন নারী আমাদের ফোন করে অবগত করলে আমার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায়।
পুলিশের উপ পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) মোঃ আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায় । এতে একটি শিশু মারা যায় বাকিরা সুস্থ আছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। শিশুটির পরিবারকে আর্থিক সহযোগিতাসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।