সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

‘সারা বাংলা ৮৮” সুখে দুঃখে পাশাপাশি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে শীতবস্ত্র বিতরণ করেছে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন। বুধবার ( ৫ জানুয়ারি) বিকালে টুপিপাড়াস্থ ওহাব মার্কেট সংলগ্ন রাতুল টাইলসের দোকানের সামনে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এ সব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের মাগুরা জেলা প্যানেলের চ্যারিটি সম্পাদক হাসানুজ্জামান মিটুল, শ্রীপুর থানা কো-অর্ডিনেটর মির্জা নওরোজ, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ কর্মী মো. সাইফুল্লাহ, সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের সদস্য দ্বিপক বসু, বিশিষ্ট শিক্ষাবিদ  মৃত্যুন্জয় কুমার  ঘোষ, মনিরুজ্জামান লিটন, অধ্যাপক মো. শরিফুল ইসলাম, সহকারী শিক্ষিকা দিলরুবা খাতুন, বিশিষ্ট সমাজসেবক মো. জিহাদ মিয়া, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী রেহানা পারভীনসহ অন্যরা।

সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের মাগুরা জেলা প্যানেলের চ্যারিটি সম্পাদক মো. হাসানুজ্জামান মিঠুল বলেন, সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে, তারই অংশ হিসাবে মাগুরার শ্রীপুরে আজকে এই শীতার্ত মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করলাম। শুধু তাই নই সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর আমাদের যে সকল বন্ধু বান্ধব রয়েছে তাদের আত্মীয় স্বজনেরা যারা হতদরিদ্র ও অসহায় মানুষ রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন সময় প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষকে আর্থিক সহায়তা,শিক্ষা বৃত্তি, চিকিৎসা বিষয়ক বিভিন্ন সহযোগিতা, হসপিটাইলজ রুগীর চিকিৎসা ব্যয়ভার বহন করা, বন্ধু বান্ধবদের মাঝে যারা পিছিয়ে পড়েছে তাদের সাহায্য সহযোগিতা করা। সব চেয়ে বড় বিষয় হলো “সারা বাংলা ৮৮, সুখে দুঃখে পাশাপাশি” এই প্রতিপাদ্য নিয়ে আমরা বেশি করে মানুষের পাশে থেকে মানবকল্যাণ মূলক কাজ করে যেতে চাই। এই জন্য সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর