জহির সিকদার ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু একনেকে পক্রিয়াধীন অবস্থায়।ব্রীজটি যাতে না হয় সে জন্য একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
উক্ত মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (০৪-ফেব্রুয়ারি)সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলা পরিষদ রোডে প্রেসক্লাবের সামনে এলাক্বাসী মানববন্ধন করেছে।
অনুষ্ঠিত মানববন্ধনে নবীনগর পূর্ব ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, তাজুল ইসলাম মনা মিয়া, মতি মেম্বার, বিল্লাল মেম্বার, মোঃ ফারুক, মফিজ মেম্বার, লোকমান ডাক্তার, মোবারক হোসেন। এছাড়াও পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর একটি সেতুর অভাবে পূর্ব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় স্বপ্নের সেতুটি একনেকে পক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এমতাবস্থায় কথিত আহাম্মদ হাসপাতাল গংদের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে সেতু নির্মাণের প্রস্তাবটি বাস্তবায়নে বাধাঁ হয়ে দাড়িয়েছে।আহাম্মদ হাসপাতাল গংরা সেতুটি বাস্তবায়নের ক্ষেত্রে কোন রকম বাধঁার সৃষ্টি করলে বা ষড়যন্ত্র করলে বা ভবিষ্যতে কোন প্রতিবন্ধকতা তৈরি করলে তা কঠোরভাবে দমন করা হবে
বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।
মানববন্ধন শেষে নবীনগর লঞ্চঘাট থেকে আহাম্মদ সিটিতে যাতায়াতকারী ফেরিটি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত আরো ৪-৫ জন মিলে ফেরির ড্রাইভারসহ কিছু ব্যক্তিকে মারধর করে। এতে তিনজন আহত হয় এবং ফেরিটি নিয়ে যাওয়ার অভিযোগ তুলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আহাম্মদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহাম্মদ। এ ব্যাপারে তিনি বলেন, আমার প্রতিষ্ঠান বা আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তাদের সেতুর সাথে আমাদের সেতুর কোন সম্পর্ক নেই, দুটোই আলাদা প্রজেক্ট। তারা মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেছে এবং মানববন্ধন শেষে আমার লোকজনকে মারধরের মাধ্যমে আহত করে আমার ফেরিটি নিয়ে গেছে। এব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ফেরিটি নদীর মধ্যেই আছে। আমার কাছে মনে হলো মূলত এখানে নদীর উপর একটি সেতু নির্মান নিয়ে সমস্যা। আশা করছি সমাধান হয়ে যাবে।