সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আখাউড়ায় শুল্ক ফাঁকি দিয়ে ঔষধ আনার দায়ে ভারতীয় ২ নাগরিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পঠিত

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত থেকে বৈধ পথে আসা দুই ভারতীয় নাগরিককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও কাষ্টমস সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিযে ভারত থেকে বৈধ পথে আসা দুই ভারতীয় নাগরিক শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় ওষধ বহন করে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় তাদের সাথে বহনকৃত ওষধের কোন বৈধ কাগজপত্র ছিলনা।
দুই ভারতীয় নাগরিক বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা পার হওয়ার পর নারায়ণপুর নামক স্থান থেকে তাদেরকে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ভারতের পশ্চিমবঙ্গের সাউথ ২৪ পারগান্স এলাকার প্রদীপ দত্ত (৬০) ও নর্থ ২৪ পারগান্স এলাকার গৌতম দত্ত (৫৩)।তাদের কাছে ভারতীয় ভ্যাকসিন, ইনজেকশন ও ট্যাবলেট পাওয়া যায়। এর আগে গত সপ্তাহে শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিকস সামগ্রী এনে গ্রেপ্তার হন দুই ভারতীয় নাগরিক। বিজিবি তাদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই ভারতীয় নাগরিক আখাউড়ায় স্থলবন্দর দিয়ে বৈধভাবে বাংলাদেশে আসেন। তারা ওষুধের বিপরীতে শুল্ক পরিশোধের রসিদ দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর