সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে হামলা, বাপ-ছেলেসহ গুলিবিদ্ধ ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত

জহির সিকদার ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বাপ-ছেলেসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বড়িকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত খলিল মিয়া (৫৫) নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিমপাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে, খলিল মিয়ার ছেলে মো. আসিফ (২০), অলি মিয়া ও হাসিনা আক্তার।

আহতদের মধ্যে আব্দুল খলিল মিয়া ও তার ছেলে আসিফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার বড়িকান্দি এলাকায় খলিল মিয়ার ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। সকালের দিকে পূর্ব বিরোধ ও ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মনেক মিয়া ও তার ছেলেদের সাথে অলি মিয়ার লোকজনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মনেক মিয়ার লোকজনের পিস্তল ও বন্দুক নিয়ে হামলা চালায়। এতে খলিল মিয়া তার ছেলে আসিফ, তাদের স্বজন অলি মিয়া ও হাসিনা আক্তার আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে খলিল মিয়া ও তার ছেলে আসিফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর আহত দুই জন অলি মিয়া ও হাসিনা আক্তারকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত খলিল মিয়ার ভাগ্নি শিউলি আক্তার বলেন, মামাকে বর্তমানে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে মামার চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দেশীয় কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর