সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আখাউড়ার সাংবাদিকদের সাথে পরামর্শসভা করলেন পৌর-কর্তৃপক্ষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত

জহির সিকদার ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় নতুন করে উন্নয়ন, হাট বাজার ইজারা, যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করেছেন পৌর কর্তৃপক্ষ ।

সোমবার(০৩ ফেব্রুয়ারী)  দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করেন  পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

এসময় পৌরসভার নতুন বাজারহাট ইজারা দেওয়াসহ পৌর শহরের যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে সাংবাদিকদের নিকট পরামর্শ চেয়েছেন পৌর প্রশাসক।

সভায় যানজট নিরসনে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিক্সার যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা গ্রহণে কথা বলা হয়। রাস্তার উপর যেখানে সেখানে দোকান পাট, বাইক ও অটোরিক্সা পার্কিং নিয়ন্ত্রণে নির্ধারিত স্থান ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হয়। শহরের বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লার রিকশা ভাড়া নির্ধারণ করার বিষয়েও আলোচনা হয়।

পৌরশহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আরো উন্নত করার কথা বলা হয়। প্রয়োজনে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম করার প্রস্তাব দেয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারলে একটি স্বাস্থ্যকর, সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলা সম্ভব বলে অনেকেই মত প্রকাশ করেন।

জনগণের জন্য সহনশীল রেখে পৌরশহরের বাজারহাট ইজারা দেয়ার কথা বলা হয়। শহরের বড় বাজারে সরকারি বাজার থাকা সত্ত্বেও সড়ক বাজার এলাকায় অবস্থিত রেলওয়ের ভূমিতে ভাড়া দিয়ে বাজার পরিচালনার বিষয়টিও সভায় উপস্থাপন করা হয়।

পরামর্শ সভায় অন্যান্যদের  মাঝে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান,সাংবাদিক নাছির উদ্দিন,জুটন বণিক, নুরুন্নবী ভুইয়া, মো:সাইফুল ইসলাম,ফজলে রাব্বি,আনিসুর রহমান, রুবেল আহমেদ,শিমুল খান,জালাল হোসেন মামুন,মোহাম্মদ আবীর,সাদ্দাম হোসেন,হাছান মাহমুদ,ইসলাম হোসেন, মো:রনি প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর