সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় যুব উৎসব টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :
 মাগুরায় যুব উৎসব টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল রবিবার দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
মাগুরা টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট উদযাপন উপ-কমিটি এ খেলার আয়োজন আয়োজন করে। ফাইনাল খেলায় কাজলী কলেজিয়েট স্কুল মুখোমুখি হয় কাশবন পলিটেকনিক ইনস্টিটিউট স্কুলের ।
এ খেলায় কাজলী স্কুল ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে । জয়ের লক্ষ্যে কাশবন   পলিটেকনিক ইনস্টিটিউট ৩ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন । এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম,কারিগরি শিক্ষার খুলনা বিভাগের আঞ্চলিক সুপারিনটেনডেন্ট মো: মাহবুবুর রহমান,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,টুর্ণামেন্টের আহবায়ক শাহাবুদ্দিন সোহাগ ,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কানন ,মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাক শেখ ইলিয়াস মিথুন ও মাগুরা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন প্রমুখ । এ টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয় ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর