সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে আব্দুল মান্নান মোল্যা (৩৬) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত আব্দুল মান্নান উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যা ওরফে আলী মোল্যার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জানুয়ারী) রাতে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতো। রাতে তাকে অন্য জায়গা থেকে হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানালের পাশে তাকে ফেলে চলে গেছে বলে এলাকার লোকজন ধারণা করছে। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে রেখে গেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মৃত আব্দুল মান্নানের স্ত্রী রত্না বেগম জানান, আমার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতো। সংসারে ২ টি কণ্যা সন্তান রয়েছে। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়। রাতে একবার বাসায় এসেই, মাগুরা যাচ্ছি বলে চলে যাই। পরে রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমি ন্যায় বিচার চাই।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটার দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর