সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় দু’টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার 

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে দু’টি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের চাকদাহ-নবগ্রাম সড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ ওয়ার্ডের গ্রাম পুলিশ বিকাশ দাসের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় চাকদাহ গ্রামের তুহিন কাজীর সারের গোডাউনের সামনে চাকদাহ-নবগ্রাম পাঁকা সড়কের পাশে একটি সাদা শপিং ব্যাগের ভিতরে পিস্তল সাদৃশ্য দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। যার মধ্যে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, সারাদেশে সরকারের পুলিশ বাহিনীর লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের লাইসেন্স দেওয়া সকল অস্ত্র জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। গত ৩ সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৪ সেপ্টেম্বর থেকে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমরা মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর