শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় আগামী ২৭ জানুয়ারী সাবেক এমপি জননেতা কাজী সালিমুল হক কামাল ও ঢাকা দক্ষিন যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের আগমন উপলক্ষ্যে গতকাল বিকালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷ সভায় বিএনপি নেতা ও ইউপি সদস্য হারুন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবদলের সহসভাপতি মোঃ কায়জার হোসেন৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ,বিএনপি নেতা সৌকত খাঁ,যুবদল নেতা সেলিম মেল্যা,মোস্তাক মুন্সী, ছাত্রদল নেতা সোহেল আরমান প্রমূখ৷