মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের

মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে আবু হুরাইরাহ আর্দশ দাখিল মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল নির্বাচন পরিচালক
মাষ্টার শফিকুল আলম।

মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই প্রত্যেক জামায়াত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর