সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে আরাফাত রহমান কোকত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে সব্দালপুর বাজারের পাশে এ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক ফাহিম রেজা প্রিন্সের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন।

খেলার উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব মাগুরা জেলা শাখার সভাপতি সৈয়দ মাহাবুল আলী মিল্টন।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মাগুরা সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. সুজন আলী, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ম আহ্বায়ক টুকু খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক রঞ্জু আহম্মেদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বাহারুল ইসলাম, উপজেলা ছাত্রদল ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ম আহ্বায়ক হাসান আলী, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, চঞ্চল হোসেনসহ জেলা, উপজেলা নেতৃবৃন্দ।১১

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর