সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :
মাগুরায় আরাফাত রহমান কোকো’র ১০তম মৃত্যু বার্ষিকীতে শোক র‍্যালি, আলোচনা সভা,ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের ভায়না মোড় থেকে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের ব্যানারে সকাল ১১ টায় শহরে শোক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে ভায়না মোড়ে ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব আলী মিল্টনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, আলমগীর হোসেন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা যুবদলের সভাপতি এড. ওয়াশিকুর রহমান কল্লোল,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সদর উপজেলার বেলনগর স্কুল মাঠে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড্যাব মাগুরা জেলা শাখার আয়োজনে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ড্যাব মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার মো: আলিমুজ্জামান এ ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, খান আমিনুর রহমান পিকুল প্রমূখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক মেহেদী হাসান, ডাক্তার মুহা: এহসানুল হক মাসুম,ডাক্তার মো: জুলকার নাঈম শাহরিয়ার,ডাক্তার মিঠুন সাহা,ডাক্তার মো: সাব্বির হাসান ও ডাক্তার শোভন রাহুত রোগীদের  চিকিৎসাপত্র প্রদান করেন।  এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সদরের কুছুন্দি ইউনিয়নের ১০ টি গ্রামের গরীব,অসহায়,ছিন্নমুল,দরিদ্র পরিবারের ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা  গ্রহন করেন । চিকিৎসা সেবা শেষে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় । পাশাপাশি এ ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশ নেয় অনেক যুবক ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর