শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
“এসো মিলি প্রজন্ম থেকে প্রজন্মে”এই শ্লোগান নিয়ে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্রদের ১৭০ বছর বর্ষপূতি উৎসব উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) বিকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠান প্রস্তুতি মুলক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্র মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর ও আয়োজক কমিটির সমন্বয়ক খান ইমাম পিকুল।
আয়োজক কমিটির সমন্বয়ক খান ইমাম পিকুল বলেন , মাগুরার ঐতিহ্যবাহি সরকারি মডেল স্কুলের ১৭০ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে আমাদের মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। আজ রেজিস্ট্রশন কার্যক্রমের উদ্বোধন হলো । অনলাইন ও অফলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ঈদুল ফিতর পরবর্তী ৩য় দিন এ উৎসব অনুষ্ঠিত হবে। আমরা আশারাখি এ উৎসবে প্রায় ৪-৫ হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেবে। এ উৎসবে থাকছে বর্ণিল আলোকসজ্জা, আতশবাজি, বর্ণাঢ্য র্যালী , স্মৃতিচারণ, আড্ডা, সম্মাননা প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ।