সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শিল্পপতি আলাউদ্দিন আহমেদ’র স্ত্রী সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পঠিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগরের আলো এগ্রো প্রসেস ইন্ডাষ্ট্রিজ লি: এর জৈব সার ব্যবহার করে সবজি চাষ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলাপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের রূপকার, আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীর জনক, শিক্ষানুরাগী বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ’র সহধর্মিনী সুরাইয়া বিলকিস। তিনি জানান, বর্তমান সময়ে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করে যে সমস্ত সবজি ও ফল বাজারে আসছে তা স্বাস্থ্যসম্মত নয়। এজন্য তার স্বামীর অনুপ্রেরণায় উদ্যোগী হয়ে ঢাকা গুলশান ২ নিজ বাড়িতে ছাদ বাগান এবং গ্রামের বাড়ির আঙিনায় বিভিন্ন চাষ শুরু করেন। তার সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী ফলন জৈব সার প্রয়োগ করে দেশি বিদেশি ফলের গাছ রোপন করেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ যা মনোমুগ্ধ করবে সবাইকে।
পুঁইশাক. লাউ, মিষ্টি কুমড়া, শিমসহ বিভিন্ন সবজি চাষে আলো এগ্রো প্রসেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফলন জৈব সার ব্যবহার করছেন। তিনি জানান, রাসায়নিক সার ব্যবহারে প্রাকৃতিক বিপর্যয় ও মাটির উর্বরতা কমে যায় এবং স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তার স্বামীর পরামর্শে বিষমুক্ত সবজি উৎপাদনে জৈব সার ব্যবহার শুরু করছেন। বর্তমানে রাসায়নিক সারের পরিবর্তে নানা ধরনের বৈজ্ঞানিক পদ্ধতির জৈব সার ব্যবহার করছেন। এ সময় তিনি আরো বলেন ন্যাচারাল শাকসবজি সবসময় স্বাস্থ্যসম্মত হয়। এগুলো খেলে শরীরে সাধারণ রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না তাই সকলকে বিভিন্ন সবজি সহ বিভিন্ন ধরনের চাষাবাদে জৈব সার ব্যবহার করার পরামর্শ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর