সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে এসিল্যান্ড দুই ইউনিয়ন পরিষদের দায়িত্বে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য সহকারি কমিশনারকে(ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন দাপ্তরিক এক আদেশে এ পরিবর্তনের কথা জানিয়েছেন। ইউনিয়ন দুটি হচ্ছে, ১নং তেলিগাতী ও ২ নং পঞ্চকরণ ইউনিয়ন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে ওই ইউনিয়ন দুটির চেয়ারম্যানগন যথাক্রমে মোরশেদা আক্তার ও আব্দুর রাজ্জাক মজুমদার পরিষদে অনুপস্থিত রয়েছেন।
এ অবস্থায় পরিষদের কার্যক্রমে উদ্ভুত অসুবিধা দূরীকরণের জন্য এসিল্যান্ডকে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো বলে জেলা প্রশাসকের টিঠিতে উল্লেখ করা হয়েছে।

তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আকতার এ প্রসংগে বলেন, ৫ আগস্ট থেকে অনেক চেয়ারম্যান নিরাপত্তাহীনতার কারণে পরিষদে যেতে পারছে না। প্রশাসনিকভাবে কোন সহযোগীতাও পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর