সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা ৮ টি ইউনিয়নে বৃহস্পতিবার সকালে একযোগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ জানুয়ারি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘তারুণ্যের উৎসবে’ প্রত্যেক ইউনিয়ন থেকে ৫ জনের একটি করে টিম অংশগ্রহণ করবে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাদিরপাড়া ও সব্দালপুর ইউনিয়ন পরিষদে কর্মশালার উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাজ্জাক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র পাল, উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. মোজাম্মেল হকসহ অন্যরা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর