সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে একটি পরিবারের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে একটি পরিবারের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। এঘটনায় যশোর কোতয়ালী মডেল থানা অভিযোগ করেছে এলাকাবাসী।

 

অভিযোগে বলা হয়েছে, আড়পাড়া গ্রামের শওকত আলী ও তার ছেলে তরিকুল ইসলাম, খালিদ এবং রহিদুল পুলিশের চাকরির করায় এলাকার মানুষের ভয় দেখিয়ে জোরপূর্বক জমি দখল করে। এমনকি প্রতিবেশীদের ঘর-বাড়ী ভাংচুর, মারপিট ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।

 

অভিযোগে আরো উল্লেখ্য করেন, তাদের অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই দা এবং সাফল নিয়ে মারধর করার ভয় দেখায়। আবার পুলিশকে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। এভাবে তারা গ্রামের মানুষদের জিম্মি করে রেখেছে। এমনকি তারা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কথাও তোয়াক্কা করে না। গ্রামের মানুষের নামে মিথ্যা মামলা করে। আবার সেই মামলা থেকে খালাস পেতে তাদেরকে চাঁদা দিতে হয়।

 

আড়পাড়া গ্রামের ভুক্তভোগী মামুন বলেন, আমার বাবার কিনা সম্পত্তি, যার মূল দলিল রয়েছে। অথচ গায়ের জোরে শওকত আলী ও তার ছেলেরা দখল করতে চাইছে। ৫ শতক জমির উপর মেহগুনি গাছ লাগানো ছিল তারা জোরপূর্বক বিক্রি করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গত ৭ আগস্ট জমির দলিল পত্র দেখে আমাদের দখলে দিয়ে যায়। তবে গত শুক্রবারে শওকত আলী এবং তার ছেলেরা আমার গাছ কেটেছে। আর আমার চাচার বাড়িঘর ভাংচুর করেছে। তারা আমাদেরসহ গ্রামের মানুষের এই ১৫ বছর ধরে বিভিন্ন ভাবে নির্যাতন করে যাচ্ছে।

 

আরেক ভুক্তভোগী জহুরুল ইসলাম মুক্ত বলেন, শওকত আলী ভূয়া মুক্তিযোদ্ধা কার্ড তৈরি করার জন্য অন্তত ১২-১৩ জনের নিকট হতে ৬০ এবং ৭০ হাজার করে টাকা নিয়েছে। আবার তার তিন ছেলে পুলিশের চাকরি করে। তারাও পুলিশের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকের নিকট হতে টাকা নিয়েছে।

 

রিফাত হোসেন বলেন, তিন ভাই গ্রামে এসে মানুষের সব সময় পুলিশের ভয় দেখায়। তারা বিভিন্ন মানুষের নিকট হতে অবৈধ জমিজমা দখল করেছে। এমন কি এখনো দখল করার চেষ্টা করছে।

আজিজুল ইসলাম বলেন, এরা তিন ভাই গ্রামের আসলে মানুষ আতঙ্কে থাকে। তাদের সামনে কেউ যাই না ভয়ে। এদের মধ্যে কোন সামাজিকতা নেই।

 

সাইদুল ইসলাম বলেন, আমার পিতা একটি জমি কেনে। আর এ জমি দখলে করে নেন শওকত আলী তার তিন ছেলে। আর এ কারণে আমার পিতা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে তাদের কারণে।

 

এ বিষয়ে অভিযুক্ত শওকত আলীর সাথে কথা বলতে গেলে তিনি রাজি হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর